কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ড ইলেকট্রনিকস পণ্যের মোহাম্মদপুর সেলস ও ডিসপ্লে সেন্টারের উদ্বোধন

Printed Edition

ইলেকট্রনিকস ও হোম অ্যাপল্যায়েন্স ব্র্যান্ড কনকা, গ্রী ও হাইকো পণ্যের পসরা নিয়ে দেশের অন্যতম উৎপাদনকারী ও বিপণনকারী গ্রুপ ইলেক্ট্রো মার্ট রাজধানীর ঐতিহ্যবাহী এলাকা আদাবর, মোহাম্মদপুর দোরগোড়ায়। ক্রেতা ও গ্রাহকদের চাওয়া-পাওয়াকে আরো সহজলভ্য করতে গ্রুপটি মোহাম্মদপুর শ্যামলী লিংক রোডে সেন্টারটি স্থাপন করছে। সম্প্রতি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নুরুন নেওয়াজ, এমডি নুরুল আমিন, ডিএমডি মোহাম্মদ নুরুচ্ছাফা বাবু, পরিচালক মোহাম্মদ সাজ্জাদ ঊন নেওয়াজ, পরিচালক নুরুল আজিম সানি, জিএম- সেলস অ্যান্ড মার্কেটিং মাহমুদুন নবী চৌধুরী ও ন্যাশনাল সেলস ম্যানেজার (রিটেল) মো: জুলহাক হোসাইন এবং এলাকার বিশিষ্ট ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উক্ত সেলস ও ডিসপ্লে সেন্টারের উদ্বোধন ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি।