ছানার প্রতি মা-পাখি
Printed Edition
শেখ সালমান শাহী
গাছে ঝোপঝাড়ে কি বাসা বাড়িতেও পাখিরা বাসা করে থাকে। যখন ডিম দেয়ার সময় হয় তখন পুরুষ ও স্ত্রী পাখি দু’জনেই খড়কুটো বা গাছের ছোট ডাল দিয়ে বাসা বাঁধে।
পালা করে ডিমে তা দিতে সময়সীমার পর যখন ডিম থেকে ছানা বের হয়, তখনই দায়িত্ব বা মায়া বাড়ে বহুগুণে। বিশেষ করে মা পাখির দায়িত্বটা আরো বেশি হয়। ছানাদের বাসায় রেখে তাদের খাবার ব্যবস্থা করে। আশপাশ বা দূর থেকেও মুখে করে খাবার এনে ছানাদের খাওয়ায়। নিজে বেঁচে থাকার মতো খেয়ে ছানাদের সুস্থ রাখার জন্য বেশি খাবার খাওয়ায় বারবার। শক্রদের হতে নিজেকে বাজি রেখে বাঁচায়। এটি আমরা প্রাই দেখে থাকি। ছানাদের কাছে গেলে মা-পাখি এসে আমাদের ওপর আক্রমণ করে, কারণ ছানার প্রতি মা-পাখির টান অনেক বেশি। এরপর ছানারা এ ডাল থেকে ও ডালে একটু আধটু উড়তে পারে, তখন মা-পাখি সাথে সাথে করে নিয়ে বেড়ায় আর খাবার খাওয়ায়। যতদিন পর্যন্ত ছানারা খাবার নিজেই ধরে খেতে বা উড়তে না পারে, ততদিন মা-পাখি সাথে থাকে।