নড়াইলে ইসলামী আন্দোলন মনোনীত ২ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

Printed Edition
bangla 6
নড়াইলে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন মাওলানা আব্দুল আজিজ : নয়া দিগন্ত

নড়াইল প্রতিনিধি

নড়াইল-১ (কালিয়া উপজেলা ও সদরের আংশিক) আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল আজিজ এবং নড়াইল-২ (লোহাগড়া উপজেলা ও সদরের আংশিক) আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার আব্দুস ছালেক, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা খায়রুজ্জামান, সেক্রেটারি এস এম নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন মণ্ডল, সহকারী সেক্রেটারি হুমায়ুন সিকদার, সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী নূরুন্নবী, কালিয়া উপজেলা সেক্রেটারি মোহসিন কাজী, সহ-সভাপতি ফরহাদ শেখ, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মুফতি ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ মোহাম্মদ জহিরুল ইসলাম, নড়াইল-১ আসনে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব ও ইসলামী যুব আন্দোলন কালিয়া উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আবুল হাসানসহ অনেকে।

নড়াইল-২ আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম বলেন, ইসলামী আন্দোলনের প্রার্থী হিসেবে আমি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমরা সমমনা আটটি ইসলামী দল একত্রে মাঠে আছি, নির্বাচন করছি। এই আট দলের মধ্য থেকে চূড়ান্তভাবে একজনকে মনোনয়ন দেয়া হবে। শেষ পর্যন্ত তিনিই নির্বাচনে অংশগ্রহণ করবেন।