চাটখিল ফোরাম-ঢাকার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Printed Edition
3rd-4
চাটখিল ফোরাম-ঢাকার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চাটখিল ফোরাম-ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার রাতে রাজধানীর পুরানা পল্টন ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টের কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। ফোরামের সিনিয়র সহসভাপতি আবুল হাসনাত মর্তুজার সভাপতিত্বে এবং সেক্রেটারি আবুল হোছাইন রাজনের পরিচালনায় অনুষ্ঠানে ঢাকায় অবস্থানরত চাটখিল উপজেলার ব্যবসায়ী, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা সিটি কলেজের সাবেক অধ্যাপক নুর নবী মানিক। ফোরামের সহসভাপতি নাছির আহমেদ বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ফোরামের উপদেষ্টা মণ্ডলীর সদস্য যথাক্রমে ডা: হারুন অর রশিদ, ব্যবসায়ী জি এম সেলিম, অ্যাডভোকেট ইমাম হাসান, অ্যাডভোকেট গোলাম নূর তরুণ, মোয়াজ্জেম হোসেন, অ্যাডভোকেট আব্দুল কাইউম ভূঁইয়া, সোনাইমুড়ী ফোরামের সভাপতি মাওলানা হিফজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাটখিল উপজেলা আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মহিউদ্দিন হাছান, কদমতলী থানা আমির কবিরুল ইসলাম, পল্লবী মধ্য থানার আমির রইসুল ইসলাম পবন, চাটখিল পৌর আমির মাওলানা আক্তার হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, চাটখিল ফোরাম-ঢাকা একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনের সব সামাজিক কার্যক্রমে সমাজের সর্বস্তরের সব শ্রেণিপেশার লোকজনের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ঢাকায় অবস্থানরত চাটখিল উপজেলার প্রতিটি মানুষকে

চাটখিল ফোরাম-ঢাকার ছায়াতলে আনতে হবে। চাটখিলবাসীর কল্যাণে এই ফোরামের কার্যক্রম আরো ব্যাপকভিত্তিক করতে হবে। এ জন্য বিশিষ্ট ব্যক্তিবর্গকে এগিয়ে আসতে বক্তারা আহ্বান জানান। বিজ্ঞপ্তি।