রূপগঞ্জে ছাত্রদলের কার্যালয়ে হামলা

Printed Edition

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের এক পক্ষের ওপর অপর পক্ষের সশস্ত্র হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হোরগাঁও চেয়ারম্যানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় অন্তত আটজন ছাত্রদল কর্মী আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ছাত্রদল নেতা সাজ্জাদ মাওলা বিন মিজান ও আরেক নেতা রাকিব হাসানের মধ্যে সংগঠন ও এলাকায় প্রভাব বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে দুপুরে ৩৫-৪০ জনের একটি দল ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদল কার্যালয়ে অতর্কিত হামলা চালায়।