বিএসআরএম ও বাফুফের পার্টনারশিপ

Printed Edition
arho-8
বিএসআরএম ও বাফুফের পার্টনারশিপ

বিএসআরএম আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উন্নয়ন সহযোগী হিসেবে যুক্ত হয়েছে। গতকাল মতিঝিলে বাফুফে সদর দফতরে এক অনুষ্ঠানে এই অংশীদারিত্ব চূড়ান্ত করা হয়। এই চুক্তির মাধ্যমে বিএসআরএম, বাফুফের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে বাংলাদেশের ফুটবলের অগ্রযাত্রা ও উৎকর্ষতাকে আরো এগিয়ে নিতে সহযোগিতা করবে। অনুষ্ঠানে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল; ফাহাদ করিম (সহসভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান), বিএসআরএমের এমডি আমের আলীহুসাইন; অর্থ পরিচালক জোহাইর তাহের আলী; পরিচালক আব্দুল কাদির জোহাইর এবং এফসিবি বিটপীর এমডি সারাহ আলীসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।