গণভোট নিয়ে কুয়াকাটায় সচেতনতা সভা

Printed Edition

কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা

আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক ভাবে সম্পন্ন করার ল্েয ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও ভোটদানে উদ্বুদ্ধ করতে কুয়াকাটায় আলীপুর এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় ভোটারদের ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব, নির্বাচন ও গণভোটে অংশগ্রহণের আইনগত দিক এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটদান নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন কলাপাড়া ইউএনও কাউছার হামিদ। বিশেষ অতিথি ছিলেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) সহকারী পরিচালক আসাদুজ্জামান খান এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা সুমন মিয়া। বক্তারা বলেন, গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের সক্রিয় অংশগ্রহণ। সুষ্ঠু নির্বাচন ও গণভোট বাস্তবায়নে প্রতিটি ভোটারের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। ভোটারদের নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন লতাচাপলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান।