কুড়িগ্রামে নাইটগার্ডকে গলা কেটে হত্যা
Printed Edition
কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাটে মেরিজ কোম্পানিতে ডাকাতির ঘটনায় নাইটগার্ড তপন দাসকে গলা কেটে হত্যা করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একদল ডাকাত প্রতিষ্ঠানটিতে হানা দেয়। ডাকাতদের বাধা দিতে গেলে তারা নাইটগার্ড তপন দাসের ওপর হামলা চালিয়ে তাকে নৃশংসভাবে হত্যা করে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রতিষ্ঠানটির মালামাল লুট ও আনুমানিক ৩৫ লাখ টাকা ডাকাতি করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এ বিষয়ে রাজারহাট থানার থানার ইনর্চাজ আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দ্রুত অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হবে।