বাসস চেয়ারম্যানের উদ্যোগে পাইকগাছায় দুস্থদের মধ্যে কম্বল বিতরণ
Printed Edition
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা
হাড়কাঁপানো শীতের তীব্রতা ও ঘন কুয়াশায় বিপর্যস্ত দক্ষিণ খুলনার পাইকগাছায় তিন সহস্রাধিক অসহায় দুস্থ মানুষের মাঝে উন্নতমানের কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল সকালে উপজেলার কপিলমুনি শ্রীরামপুর জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার প্রাঙ্গণে এই কম্বল বিতরণ করেন বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসের চেয়ারম্যান আনোয়ার আলদীন। এর মাধ্যমে অন্তত ১০টি গ্রামের হতদরিদ্র প্রান্তিক শ্রেণীর মানুষ শীত নিবারণের সুযোগ লাভ করেছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির অন্যতম সদস্য শেখ সামসুল আলম পিন্টু, শেখ ইমদাদুল ইসলাম, সোনাদানা ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, কপিলমুনি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শেখ আনারুল ইসলাম, বিএনপি নেতা ইস্কান্দার, খুলনা জেলা ছাত্রদলের সিনিয়র নেতা তানভীর আলম, পাইকগাছা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সরোজিত ঘোষ দেবেন, সদস্য সচিব সাদ্দাম হোসেন, আকিজ উদ্দিন, সাবেক ইউপি সদস্য আবুল কাশেম হাজরা, প্রেস ক্লাবের সভাপতি মো: শফিউল ইসলাম হাজরা, সাংবাদিক শেখ খায়রুল ইসলাম, অলিউল ইসলাম, তপন পাল প্রমুখ।
এ দিকে নতুন কম্বল পেয়ে অনেকে আনন্দ প্রকাশ করেন শীতকাতর মানুষ আনন্দ প্রকাশ করেন। কম্বল বিতরণের আগে সমবেতদের আনোয়ার আলদীন বলেন, শীত-দুর্যোগ-দুঃসময়ে আমরা এই অঞ্চলের অসহায় দুস্থ মানুষদের নিয়মিত সাধ্যমতো সর্বাত্মক সাহায্য সহযোগিতা করার চেষ্টা করছি। এই অঞ্চলের রাস্তাঘাট উন্নয়নে আমরা সাধ্যমতো ভূমিকা পালন করছি। মসজিদ, মাদরাসা, হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছে । সুপেয় পানির অভাব দূর করতে কয়েকটি গ্রামে, বাজারে গভীর নলকূপ বসানো হয়েছে। তিনি বলেন, শীতের কষ্ট সেই বুঝবে, যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। এই এলাকায় দরিদ্র মানুষের জন্য আমাদের কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ। এ দিকে আজ (১৮ জানুয়ারি) এই অঞ্চলে দারিদ্র্যসীমার নীচে বসবাসরতদের মাঝে চাদর ও খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।