সংস্কৃতিপত্রের বর্ষপূর্তি

সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের লেখক সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠিত

Printed Edition
3rd-3
সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের লেখক সম্মেলন ও সম্মামনা প্রদান অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রবীণ সাংবাদিক আবুল আসাদ : নয়া দিগন্ত

সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের মাসিক সাহিত্য পত্রিকা সংস্কৃতিপত্রের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে লেখক সম্মেলন ও সম্মাননা প্রদান উৎসব শুক্রবার বাংলা একাডেমি কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সংস্কৃতিপত্র সম্পাদক ও কেন্দ্রের সভাপতি মাহবুব মুকুলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন খ্যাতিমান লেখক ও সম্পাদক আবুল আসাদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক সাইফুল্লাহ মানছুর।

সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সহকারী সেক্রেটারি ও সংস্কৃতিপত্রের নির্বাহী সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অধ্যাপক জসিম উদ্দিন, এসএসকের সেক্রেটারি আল্লামা ইকবাল, সহকারী সেক্রেটারি এম এ তাওহিদ, মহানগর ফিল্ম সোসাইটির সভাপতি হুসনে মোবারক, সাহিত্য সম্পাদক কবি আফসার নিজাম, সহকারী সাহিত্য সম্পাদক কবি তাসনীম মাহমুদ, কবি ওয়াহিদ আল হাসান, কাঠ পেনসিল সম্পাদক ওয়াসিম আকরাম, কবি ও কথাসাহিত্যিক নাসিমুল বারী, গল্পকার হাসান আখতার, কবি মুর্শিদ-উল-আলম, নাবিক সাহিত্য সংসদের সভাপতি কবি সালেহ মাহমুদ, ছড়াকার আতিক হেলাল, নজরুল সাহিত্য সংসদের সভাপতি প্রফেসর মঈন উদ্দিন, লেখক ও সাংবাদিক জাহিদ আবেদীন, কবি ও সাংবাদিক রফিক মুহাম্মদ, কবি ও সম্পাদক আবুল খায়ের নাইমুদ্দীন, কবি ও সাহিত্য সমালোচক তাজ ইসলাম, কবি মিলি হক, মহীয়সী ডটকম সম্পাদক শারমিন আক্তার, নাবিক সেক্রেটারি কবি ও অভিনেতা সরদার আব্বাস উদ্দিন, চলচ্চিত্র সমালোচক জিয়া উদ্দিন জিয়া, লেখক ও ইসলামী আলোচক মাওলানা মির্জা আনোয়ার প্রমুখ।

কবিতা আবৃত্তি করেন ডাহুক আবৃত্তি সংসদের সভাপতি বাচিক শিল্পী তারিক হাসিব, ডাহুক সেক্রেটারি সৈয়দ আল জাবের। চিরায়ত বাংলার পুঁথি পাঠ করেন কবি ও প্রকাশক জালাল খান ইউসুফী, সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আব্দুল্লাহ আল নোমান, গাজী আনাস রওশন ও মহানগর শিল্পীগোষ্ঠীর সদস্যরা। বিজ্ঞপ্তি।