নারীর মতায়নে কাজ করে যাচ্ছে সরকার : মির্জা ফখরুল
Printed Edition
বাসস
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার নারীর মতায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
গতকাল রাজধানীর আগারগাঁওয়ের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভবনে আন্তর্জাতিক নারী দিবস উপল্েয এলজিইডি উদ্যোগে নির্বাচিত শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশে নারী শিা বিস্তারে যুগান্তকারী ভূমিকা পালন করেছেন। তার দেখানো পথ অনুসরণ করেই বর্তমান সরকার নারীর মতায়নে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান বলেন, ন্যায়ভিত্তিক ও সহনশীল সমাজ গঠনে নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি উন্নত সমাজ গঠনের জন্য নারী ও পুরুষের মধ্যে কোনো ধরনের বৈষম্য রাখা যাবে না।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনটি ক্যাটেগরিতে সারা দেশ থেকে মোট নয়জন নারীকে শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারী সম্মাননা-২০২৬ প্রদান করা হয়।
বাসস জানায়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (আইএফএডি)-এর কার্যকর সহযোগিতা কামনা করেছেন।
গতকাল মন্ত্রণালয়ে তার অফিসকে সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর ড. ভ্যালেন্টাইন আচানচো-এর সঙ্গে সৌজন্য সাাৎকালে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিশেষ করে গ্রামীণ এলাকায় বিশুদ্ধ পানি ব্যবস্থাপনা উন্নয়নে সংস্থাটির সহায়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এ েেত্র বিশুদ্ধ পানি সরবরাহ ও ব্যবস্থাপনা উন্নয়নে আইএফএডি’র সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সাাৎকালে আইএফএডি’র বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং প্রাকৃতিক দুর্যোগে তিগ্রস্ত জনগোষ্ঠীর সহায়তায় বাংলাদেশ সরকারের সাথে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান এবং পরিকল্পনা, পরিবীণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।