নীলফামারী-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন উত্তোলন

Printed Edition

নীলফামারী প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। বুধবার দুপুরে সহকারী রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশি^রা আমাতুল্লাহর কার্যালয় থেকে জামায়াত নেতৃবৃন্দ মনোনয়নপত্র গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা আমির আবু হানিফা শাহ্, নায়েবে আমির কারি আব্দুল আজিজ, শহর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আনিছুর রহমান আযাদ, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা মোকাররম হোসাইন সাঙ্গদী প্রমুখ।