অনার্সে বৃত্তি পেলেন বরগুনার রিয়া
Printed Edition
বরগুনা প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনার্স পরীায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে বৃত্তি পেয়েছেন বরগুনার শিার্থী নাহিন হক রিয়া। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে ৪-এর মধ্যে ৩.৯৩ সিজিপিএ অর্জন করে এ কৃতিত্ব অর্জন করেন। গত বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপ আনুষ্ঠানিকভাবে তার এই সাফল্যের বিষয়টি জানিয়েছে।
নাহিন হক রিয়া বরগুনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও আইনজীবী অ্যাডভোকেট এম মজিবুল হক কিসলু এবং শিকিা নিলিমা পারভীন পুষ্প দম্পতির একমাত্র মেয়ে। তার বাড়ি বরগুনা সদর উপজেলার চরকলোনি সড়ক এলাকায়। রিয়া প্রাথমিক ও অষ্টম শ্রেণীর বৃত্তি পরীায় ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেন। পরে ঢাকা রাজউক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীায় গোল্ডেন জিপিএ অর্জন করেও বৃত্তি পান।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালের বিএসএস (অনার্স) পরীায় উত্তীর্ণ হয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে মাস্টার্স পর্যায়ে অধ্যয়নরত রিয়াসহ ৩০ জন শিার্থীকে বৃত্তি দেয়া হচ্ছে।