চবির সাবেক প্রফেসর ড. তোফায়েল আহমেদ ও প্রফেসর ড. এম আব্দুল ওয়াহ্হাবের শোকসভা অনুষ্ঠিত

Printed Edition
artho-9
চবির সাবেক প্রফেসর ড. তোফায়েল আহমেদ ও প্রফেসর ড. এম আব্দুল ওয়াহ্হাবের শোকসভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের আয়োজনে বিভাগের সাবেক প্রফেসর ড. তোফায়েল আহমেদ ও প্রফেসর ড. এম আব্দুল ওয়াহ্হাবের স্মরণে এক শোকসভা বৃহস্পতিবার বেলা ১টায় লোকপ্রশাসন বিভাগের শ্রেণীকক্ষে অনুষ্ঠিত হয়। শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও প্রোভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: কামাল উদ্দিন।

ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, প্রফেসর ড. তোফায়েল আহমেদ ও প্রফেসর ড. এম আব্দুল ওয়াহ্হাব স্যার খুবই আন্তরিক মানুষ ছিলেন। আমরা একসাথে দীর্ঘদিন শিক্ষকতা করেছি। আমরা নিজেদের লেখালেখি নিয়ে প্রায়ই আলাপ করতাম। দুইজনই খুবই নিবেদিতপ্রাণ শিক্ষক ছিলেন। তোফায়েল স্যার মৃত্যুর আগ পর্যন্ত চবির সিন্ডিকেট সদস্য ছিলেন। তিনি প্রতিটি সিদ্ধান্ত, রেজুলেশন সময় দিয়ে বিশ্লেষণ করতেন। ভিসি আরো বলেন, প্রকৃত শিক্ষকদের কোনো মৃত্যু নেই। শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের মধ্যে বেঁচে থাকেন আজীবন। আমাদের ক্যাম্পাসে প্রতিভাবান শিক্ষকরা কমতে শুরু করেছে। আমাদের চেষ্টা করতে হবে উনাদের স্থানগুলো পূরণ করার। পূর্ববর্তী শিক্ষকদের ভালো দিকগুলো অনুসরণ করতে হবে। তাঁদের মতো নিষ্ঠাবান, সৎ ও ক্লাসে মনোযোগী হতে হবে। এ সময় উপাচার্য দুই প্রফেসরের আত্মার মাগফিরাত কামনা করেন। বিজ্ঞপ্তি।