নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করাও ইবাদত : চবি ভিসি
Printed Edition
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেছেন, রোজা আমাদের সংযম শেখায়। রমজান প্রশিক্ষণের মাস।
এ মাসের প্রশিক্ষণ বাকি ১১ মাসে কাজে লাগাতে হবে। নিজের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা, নিয়মানুবর্তিতা, স্বচ্ছতা ও মানুষের কল্যাণে পালন করাও ইবাদত। এমনটা করলে মনে হবে আপনি ২৪ ঘণ্টাই ইবাদতের মধ্যে রয়েছেন। সৎ চিন্তা করে ঘুমালে সেটাও ইবাদত।
গত রোববার চবি পুরাতন কলা ও মানববিদ্যা অনুষদের গ্যালারিতে প্রক্টর কার্যালয়ের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। ভিসি বলেন, প্রক্টর কার্যালয় বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অংশ। ক্যাম্পাসে শৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রক্টর, সহকারী প্রক্টররা দিন-রাত পরিশ্রম করেন। প্রক্টর অফিস নিবেদিতপ্রাণ হয়ে কাজ করলে পুরো বিশ্ববিদ্যালয় ভালো থাকে।
প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন- ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক ড. মো. আনোয়ার হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মার্কেটিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মো: নুরুজ্জামান, সহকারী প্রক্টর প্রফেসর ড. মো: কোরবান আলী, প্রফেসর মো: বজলুর রহমান, নুরুল হামিদ কানন, মো: খাইরুল ইসলাম, মোহাম্মদ মীর হোসেন মজুমদার, ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা) আবদুর রহিম, তথ্য ও ফটোগ্রাফি শাখার ডেপুটি রেজিস্ট্রার খন্দকার মোয়াজ্জেম হোসেন, প্রক্টর কার্যালয়, নিরাপত্তা দফতর ও তথ্য ও ফটোগ্রাফি শাখার কর্মকর্তা-কর্মচারীরা। বিজ্ঞপ্তি।