মেধাবী মুখ

দিনাজপুর মেডিক্যালে চান্স পেলেন সিয়াম

Printed Edition
bangla6
দিনাজপুর মেডিক্যালে চান্স পেলেন সিয়াম

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের মধ্যপাড়া এলাকার বাসিন্দা সবজি বিক্রেতা হবিবর রহমানের ছেলে সিয়াম আহমেদ মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।

হবিবর রহমান পেশায় একজন সবজি বিক্রেতা। পাঁচ সন্তানের মধ্যে সিয়াম আহমেদ চতুর্থ। অভাব-অনটনের মধ্যেও পড়াশোনার পাশাপাশি এসএসসি পর্যন্ত বাবার সবজি দোকানে নিয়মিত সহযোগিতা করেছেন তিনি।

পরিশ্রম ও অধ্যবসায়ের ফলস্বরূপ সিয়াম আহমেদ দিনাজপুর মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ লাভ করেছেন। স্থানীয়রা বলেন, হবিবর অনেক কষ্ট করে তার সন্তানদের লেখাপড়া করাচ্ছেন।