সুপার সেভার কার্নিভাল অফার-২০২৬

ওয়ালটন ই-বাইকে আকর্ষণীয় মূল্যছাড়সহ আর্জেন্টিনার খেলা দেখার সুযোগ

Printed Edition

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের জনপ্রিয় ইলেকট্রিক বাইক ব্র্যান্ড তাকিওন (ঞঅকণঙঘ) ই-বাইক সিরিজে ঘোষণা করেছে বিশেষ ‘সুপার সেভার কার্নিভাল অফার’। ১ ফেব্রুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চলমান এ অফারের আওতায় গ্রাহকদের জন্য রয়েছে নতুন আসা মডেলে ৯,৬০০ টাকা পর্যন্ত আকর্ষণীয় মূল্যছাড়ের পাশাপাশি ব্যতিক্রমী পুরস্কার পাওয়ার সুযোগ।

এ অফারের সবচেয়ে বড় আকর্ষণ হলো মাসিক লটারি ড্র। অফার চলাকালীন সময়ে ওয়ালটন প্লাজা থেকে যেকোনো মডেলের তাকিওন ই-বাইক ক্রয়কারী গ্রাহকরা স্বয়ংক্রিয়ভাবে এ লটারিতে অংশগ্রহণ করবেন। প্রতি মাসে একজন ভাগ্যবান বিজয়ী পাবেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল টিমের খেলা স্টেডিয়ামে বসে সরাসরি উপভোগ করার জন্য একটি টিকিট অথবা টিকিটের সমমূল্যের নগদ অর্থ উপহার। এ অফারের আওতায় ক্রেতাগণ নতুন আসা মডেল তাকিওন ফিউশন টুয়েন্টিফাইভআরএস (ঞঅকণঙঘ ঋটঝওঙঘ ২৫জঝ) পাওয়া যাচ্ছে ৯,৬০০ টাকা ডিসকাউন্টে মাত্র ১,৩৯,৯৫০ টাকায়। এ ছাড়া তাকিওন ফিউশন টুয়েন্টিফাইভটিআর (ঞঅকণঙঘ ঋটঝওঙঘ ২৫ঞজ) পাওয়া যাচ্ছে ৮,৫১০ টাকা ডিসকাউন্টে মাত্র ১,৪৬,৯৯০ টাকায়। এ দু’টি মডেল ছাড়াও ফিউশন টুয়েন্টিফাইভএফএস (ঋটঝওঙঘ ২৫ঋত) এবং তাকিওন ১.০০ (ঞঅকণঙঘ ১.০০) মডেলেও চলছে আকর্ষণীয় ডিসকাউন্ট।

এ প্রসঙ্গে ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, ‘সুপার সেভার কার্নিভাল অফারের বিশেষ আয়োজনের মাধ্যমে আমরা ওয়ালটন ই-বাইক ক্রেতাদের অভিজ্ঞতাকে আরো আনন্দময় ও স্মরণীয় করে তোলার উদ্যোগ নিয়েছি। গ্রাহকরা যাতে সহজ, নিরাপদ ও সাশ্রয়ী যাতায়াতের স্মার্ট বাহন বেছে নিতে পারেন, সেজন্য দেয়া হচ্ছে বিশেষ ছাড়। পাশাপাশি আর্জেন্টিনা ফুটবল দলের অফিশিয়াল রিজিওনাল স্পন্সর হিসেবে ক্রেতাদের জন্য এ বিশেষ ব্যতিক্রমী পুরস্কার পাওয়ার সুযোগ নিয়ে এসেছে ওয়ালটন। আশা করছি আমাদের এ আয়োজন ক্রেতা-শুভাকাক্সক্ষীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে। বিজ্ঞপ্তি।