জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন
Printed Edition
জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শেখ পরিবারের নামে থাকা চারটি হলের নাম চূড়ান্তভাবে পরিবর্তন করে নতুন নামকরণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান তথ্যটি নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ৪ ডিসেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় শেখ পরিবারের নামে জড়িত চারটি হলের নাম পরিবর্তন করে নতুন নামকরণ চূড়ান্ত করা হয়েছে।
হলগুলো হলো : ‘শেখ মুজিবুর রহমান’ হলের নাম পরিবর্তন করে ‘শেরে বাংলা এ কে ফজলুল হক হল’ নামে নতুন নামকরণ করা হয়েছে। ১০ তলাবিশিষ্ট শেখ রাসেল হলের নতুন নাম ‘নবাব সলিমুল্লাহ হল’। ‘শেখ হাসিনা হলের’ নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয় ‘জুলাই চব্বিশ জাগরণী হল’ নামে। এ ছাড়া বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের নতুন নাম ফেলানি খাতুন হল নামে নামকরণ করা হয়েছে। গত বছর জুলাই অভ্যুত্থানের প্রায় দেড় বছর পর শিক্ষক-শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে হলগুলোর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।