সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বাঁধন-এর কমিটি
Printed Edition
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন ‘বাঁধন’ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত এক সভায় ২০২৬ সালের জন্য ইউনিটের কার্যক্রম ও নেতৃত্ব দায়িত্ব গ্রহণ করেন। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মাহবুব হাসান সৈকত, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্বনন সম্যক ধর। জোনাল প্রতিনিধি হিসেবে নিযুক্ত হয়েছেন মিশকাতুল জান্নাত মৌমি। এ ছাড়া সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আফিফা কবির এবং সিহানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক রোকসানা আক্তার রিমা, সাংগঠনিক সম্পাদক আজরা আফিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক সাকলাইন মোস্তাক স্বাধীন, কোষাধ্যক্ষ নাফিস ইকবাল, দফতর সম্পাদক জেরিন তাসনিম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মালিক তানজিম রহমান, তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক নিয়ামুল হক রোকন। নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন আল সাকিবুল হাসান সার্থক, নাজমুননাহার রিয়া, সুপ্রিয়া বিশ্বাস তন্বী, নাঈমা ফাতেমা বুশরা ও আতিক ইন্তেশিয়ার মেনম। সভাপতি মাহবুব হাসান সৈকত বলেন, একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন, এই মূলমন্ত্রের অনুপ্রেরণায় বাঁধন সারা দেশে অসংখ্য রোগীর পাশে দাঁড়িয়েছে। সাধারণ সম্পাদক বলেন, সিলেট অঞ্চলে জরুরি প্রয়োজনে মুমূর্ষু রোগীর রক্তের চাহিদা মেটাতে কাজ করছে বাধন। বিজ্ঞপ্তি।