ফেনী-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ
Printed Edition
ফেনী অফিস
ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াতে ইসলামীর ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূূরা সদস্য ফখরুদ্দীন মানিক। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
এ সময় জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান, ঢাকা মহানগর দক্ষিণ মজলিস শূরা সদস্য মেজবাহ উদ্দিন সাঈদ, জামায়াতের ফেনী-৩ আসনের নির্বাচনী পরিচালক ইঞ্জিনিয়ার ফখরুদ্দিন ও মুক্তিযোদ্ধা এ এস এম নুর নবী দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।
ফখরুদ্দিন মানিক বলেন, আমি ফেনী-৩ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আমরা আল্লাহর কাছে দোয়া করি নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে হয়। সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে, নির্বাচন সুষ্ঠু করার জন্য যেন লেভেল প্লেয়িং ফিল্ড থাকে।