বিএমইউতে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপিত
Printed Edition
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউতে র্যালি, সেমিনার, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা আয়োজনে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস বৃস্পতিবার উদযাপিত হয়েছে। অটিজম ও মানবতা-প্রতিটি জীবনেরই মূল্য আছে এই স্লোগান নিয়ে আয়োজিত এসব কর্মসূচিতে বিএমইউর প্রোভিসি চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা: মো: আবুল কালাম আজাদ, প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা: মো: মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্য অধ্যাপক ডা: নাহরীন আখতার, ইনস্টিটিউট অব প্যাডিয়াট্রিক নিউরো ডিজঅর্ডার অ্যান্ড অটিজমের (ইপনা) পরিচালক অধ্যাপক ডা: সৈয়দা তাবাসসুম আলম, শিশু নিউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: কানিজ ফাতেমা, শিশু নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা: গোপেন কুমার কুন্ডু, সহযোগী অধ্যাপক ডা: আশরাফুল ইসলাম, সহকারী অধ্যাপক ডা: বিকাশ চন্দ্র পাল, সহকারী অধ্যাপক ডা: সানজিদা আহমেদ, সহকারী অধ্যাপক ডা: জান্নাতুল ফেরদৌস প্রমুখসহ শিশু নিউরোলজি বিভাগের শিক, চিকিৎসক, ছাত্রছাত্রী ইপনার চিকিৎসক, কর্মকর্তাবৃন্দ, মনোবিজ্ঞানী, নিউট্রিশনিস্ট, চাইল্ড ডেভেলপমেন্ট থেরাপিস্ট, কাউন্সিলর ইনস্ট্রাক্টর, অটিজম স্কুলের শিকরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।