মিডল্যান্ড ব্যাংকের সৈয়দপুর উপশাখার উদ্বোধন
Printed Edition
মিডল্যান্ড ব্যাংক পিএলসি শহীদ ডা: জিকরুল হক প্লাজা, ডা: জিকরুল হক রোড, সৈয়দপুর, নীলফামারীতে এর সৈয়দপুর সাব ব্রাঞ্চ উদ্বোধন করেছে।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আহসান-উজ জামান প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাতিষ্ঠানিক ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ জাভেদ তারক খান, হেড অব রিটেইল ডিস্ট্রিবিউশন এবং চিফ ব্যাংকাস্যুরেন্স অফিসার (সিবিও) মো: রাশেদ আকতার, সৈয়দপুর উপশাখার শাখা ব্যবস্থাপক আবির মুনতাসির ইসলাম, গ্রাহক এবং স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তি। বিজ্ঞপ্তি।