মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ কণ্ঠস্বর গড়তে ‘আল উম্মাহ জার্নাল’
ইস্তাম্বুলে আন্তর্জাতিক স্কলার ও মিডিয়া ব্যক্তিত্বদের প্রস্তুতিমূলক বৈঠক
Printed Edition
বিশেষ সংবাদদাতা
মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ কণ্ঠস্বর প্রতিষ্ঠা এবং বৈশ্বিক ইসলামী চিন্তাচর্চার জন্য একটি গবেষণাধর্মী আন্তর্জাতিক সাময়িকী প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে ‘আল উম্মাহ জার্নাল’-এর প্রথম প্রস্তুতিমূলক বৈঠক তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যম ব্যক্তিত্ব, ইসলামী স্কলার ও গবেষকরা অংশ নেন।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ জাকির মহসিনের আহ্বানে আয়োজিত এ বৈঠকে জার্নালের কাঠামো, সম্পাদকীয় নীতিমালা, লক্ষ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তিনি বর্তমানে তুরস্কভিত্তিক দৈনিক ডেইলি সাবাহ-এর সম্পাদক এবং পূর্বে মক্কা থেকে প্রকাশিত গডখ ঔড়ঁৎহধষ-এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জানা গেছে, জার্নালটি ঢাকাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইসলামিক সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ডকুমেন্টেশনের (ওঈজউ) তত্ত্বাবধানে প্রকাশিত হবে। আয়োজকদের মতে, এটি জ্ঞানচর্চা, গবেষণা ও নীতিনির্ধারণী আলোচনার একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যা মুসলিম বিশ্বের বুদ্ধিবৃত্তিক ঐক্য জোরদারে সহায়ক হবে।
বৈঠকে অংশগ্রহণকারীরা বলেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় মুসলিমবিশ্ব নানা রাজনৈতিক, সামাজিক ও বুদ্ধিবৃত্তিক চ্যালেঞ্জের মুখোমুখি। এসব ইস্যুতে সমন্বিত গবেষণা, বিশ্লেষণ ও গঠনমূলক সংলাপের জন্য একটি মানসম্মত অ্যাকাডেমিক জার্নাল সময়ের দাবি। ‘আল উম্মাহ জার্নাল’ সেই শূন্যস্থান পূরণে ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
প্রস্তাবিত জার্নালটি গবেষণাভিত্তিক অ্যাকাডেমিক লেখা প্রকাশ, ইসলামী ঐতিহ্য ও আধুনিক জ্ঞানের সংযোগ স্থাপন, বিভিন্ন মাজহাব ও মতধারার মধ্যে সংলাপে উৎসাহিত করা এবং ফিলিস্তিনসহ বৈশ্বিক মুসলিম ইস্যুতে গভীর বিশ্লেষণধর্মী কভারেজ দেয়ার লক্ষ্য নিয়ে কাজ করবে।
বৈঠকে অংশ নেন ডেইলি সাবাহ-এর ম্যানেজিং এডিটর মাতচু হান তাসকিস, সাবেক সম্পাদক মোহাম্মদ নাসির জাওয়েদ ওয়েব ডিজাইনার রাহবি ওসমান, দৈনিক নয়া দিগন্তের এক্সিকিউটিভ এডিটর মাসুমুর রহমান খলিলী এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মিডিয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজের (ওওগঊঔ) সিইও মুহাম্মদ জাহিদুল ইসলাম।
এ ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থটের (ইওওঞ) মহাপরিচালক ড. মোহাম্মদ আবদুল আজিজ এবং ইসলামিক সোসাইটি অব নর্দার্ন ফিনল্যান্ডের সভাপতি ড. মোহাম্মদ আবদুল মান্নান।
আয়োজকরা জানিয়েছেন, শিগগিরই জার্নালের প্রকাশনা পরিকল্পনা ও সম্পাদকীয় বোর্ড চূড়ান্ত করে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।