জীবনের আন্তরিকতায় মুগ্ধ সবাই

Printed Edition
Binodon-4
জীবনের আন্তরিকতায় মুগ্ধ সবাই

বিনোদন প্রতিবেদক

দীর্ঘদিন ধরেই গুণী নাট্যনির্মাতা কায়সার আহমেদের প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করে আসছেন জীবন রায়। জীবন রায় এমনই একজন বিনয়ী মানুষ যার আন্তরিকতায় মুগ্ধ হন শিল্পীরা সবসময়। কায়সার আহমেদ জানান, প্রায় এক যুগ ধরেই তার প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করে আসছেন জীবন রায়। শিল্পীদের সাথে সুন্দর ব্যবহার আর আন্তরিকতা দিয়ে শিল্পীদের কাছ থেকে ঠিকঠাক মতো শিডিউল নিয়ে সেটে সর্বোচ্চ মনোযোগ দিয়ে শিল্পীদের কাছ থেকে কাজ আদায় করার ব্যাপারে পরিচালককে সর্বোচ্চ সহযোগিতা করে থাকেন জীবন। জীবন প্রসঙ্গে কায়সার আহমেদ বলেন, ‘আজ প্রায় এক যুগ ধরেই জীবনকে চিনি জানি। কাজ শেখার প্রবল আগ্রহ তার। যে কারণে এখনো আমার সাথে ভীষণ আন্তরিকতা নিয়ে আমার প্রধান সহকারী হিসেবে কাজ করে যাচ্ছে। জীবন মানুষ হিসেবেও খুব ভালো, সবার সাথে ভীষণ আন্তরিক। একদিন নির্মাতা হিসেবেও তার স্বপ্ন পূরণ হোক এই দোয়া থাকবে আমার সবসময়।’ কায়সার আহমেদের সাথে শতশত খণ্ডনাটকের প্রধান সহকারী হিসেবে কাজ করার পাশাপাশি জীবন কায়সার আহমেদ পরিচালিত ধারাবাহিক নাটক ‘ঘোমটা’, ‘আয়না’, ‘মহাগুরু’, ‘গোলমাল’, ‘বকুলপুর’ ও বর্তমানে ‘রূপনগর’ ধারাবাহিকেও প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন। জীবন বলেন, ‘কায়সার ভাই আমার গুরু। তার কাছ থেকে আমি প্রতিনিয়ত শিখছি। তিনি আমাকে ভীষণ স্নেহ করেন এবং বিশ^াস করেন। তার বিশ^াসের মর্যাদা রেখেই আমি কাজ করছি, আগামীতেও কাজ করে যাব। আর শিল্পীদের প্রতি সবসময়ই আমি ভীষণ কেয়ারফুল থাকার চেষ্টা করি। শুটিং সেটে যাতে তাদের কোনো সমস্যা না হয় সে দিকটাতেও শতভাগ মনোযোগ থাকে।