ফরাসি রণতরীর কাছে রুশ ড্রোন প্রতিহত সুইডেনের

Printed Edition

রয়টার্স

বাল্টিক সাগর অঞ্চলে উত্তেজনার এক নতুন অধ্যায়ে সুইডেন নিশ্চিত করেছে যে, তারা ফরাসি বিমানবাহী রণতরী ‘শার্ল দ্য গল’-এর খুব কাছে চলে আসা একটি রুশ ড্রোন সফলভাবে প্রতিহত করেছে। ন্যাটোতে সুইডেনের অন্তর্ভুক্তির পর রাশিয়ার সাথে এই অঞ্চলের ক্রমবর্ধমান সামরিক অস্থিরতার মধ্যে এই ঘটনাটি বিশ্ব সম্প্রদায়ের নজর কেড়েছে।

সুইডিশ প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্রের দেয়া তথ্যানুযায়ী, সুইডিশ জলসীমার কাছে অবস্থানরত ফরাসি বিমানবাহী রণতরী শার্ল দ্য গল-এর ওপর দিয়ে একটি অজ্ঞাত ড্রোন নজরদারি চালানোর চেষ্টা করছিল। প্রাথমিক শনাক্তকরণের পর নিশ্চিত হওয়া যায় যে ড্রোনটি রাশিয়ার। দ্রুত পদক্ষেপ নিয়ে সুইডিশ বিমান বাহিনী এবং নৌবাহিনী ড্রোনটিকে ইন্টারসেপ্ট বা প্রতিহত করে এবং ওই এলাকা থেকে দূরে সরে যেতে বাধ্য করে। গর্ব শার্ল দ্য গল বর্তমানে ন্যাটোর সামরিক মহড়ায় অংশ নিচ্ছে।