রায়পুরায় ২ গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০

Printed Edition

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষ্যার দড়িগাঁও গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মামুন মিয়া (২৫) নামে এক কুয়েত প্রবাসী নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে বলে জানা গেছে।

নিহত মামুন মিয়া ওই এলাকার আব্দুল আউয়ালের ছেলে। ১৫ দিন আগে তিনি কুয়েত থেকে ছুটি নিয়ে দেশে আসেন। স্থানীয়রা জানান, এলাকায় দীর্ঘদিন ধরে মরহুম শহিদ মেম্বার গ্রুপ ও ফেলু মিয়া গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। সকালে হরিপুর বাজারে মামুন মিয়ার সাথে প্রতিপক্ষের লোকজনের কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষই টেঁটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলায় জড়িয়ে পড়ে। গুলিবিদ্ধ আব্দুল আউয়াল (৫৫) ও পরশ মিয়াকে (৪৫) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, ‘ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।