চিতলমারীতে সেলিমের নির্বাচনী অফিস উদ্বোধন

Printed Edition
bangla-4
চিতলমারীতে সেলিমের নির্বাচনী অফিস উদ্বোধন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী, সিলভার লাইন গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিমের চিতলমারী নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে থানা রোডে এ নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে অফিসটি উদ্বোধন করেন এম এ এইচ সেলিমের বড় ছেলে ও সিলভার লাইন গ্রুপের এমডি মেহেদী হাসান প্রিন্স। এ সময় তিনি তার বাবার জন্য দোয়া কামনা করে বলেন, ‘বাগেরহাটের উন্নয়নে বিগত দিনে আমার বাবা যেমন আপনাদের জন্য নিরলসভাবে কাজ করেছেন, আগামীতেও তিনি আপনাদের পাশে থেকে জেলার উন্নয়ন করতে চান। আপনাদের সাথে নিয়ে দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত এ জেলাকে একটি সমৃদ্ধশালী জেলা হিসেবে গড়ে তুলতে চান। এলাকার কৃষি ও মৎস্য খাতের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়নসহ বেকারদের জন্য কর্মসংস্থান তথা জেলার সার্বিক উন্নয়নে তিনি কাজ করতে আগ্রহী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোহাট মসজিদের ইমাম ও খতিব মুফতি ইকবাল হোসেন। চিতলমারী উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোস্তমাসুদ তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টুটুল, জেলা যুবদলের সাবেক সভাপতি মেহেবুল হক কিশোর, অ্যাডভোকেট অমিতাভ বড়াল বাপ্পী প্রমুখ। চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা।