৬ প্রবীণ সাংবাদিককে সম্মাননা

Printed Edition

দেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জামালপুর জেলা শাখার উদ্যোগে ছয় প্রবীণ সাংবাদিককে সম্মাননা দেয়া হয়েছে। সম্মাননা পাওয়া প্রবীণ সাংবাদিকরা হচ্ছেন, বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক এ এ কে মাহমুদুল হাসান দারা মিয়া, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি বাবু সুশান্ত দেব কানু, দৈনিক নয়া দিগন্ত ও ডেইলি নিউ নেশনের দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, দৈনিক বাংলার বাণী ও আরটিভির সাবেক জেলা প্রতিনিধি সুজিত রায়, বকশীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হেদায়েতুল ইসলাম হুসনা ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের জামালপুর জেলা কমিটির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি অজিতসোম কানু (মরণোত্তর)।

গত শুক্রবার বিকেলে জেলা কার্যালয়ে কার্যালয় উদ্বোধন ও প্রবীণ সাংবাদিকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জামালপুর জেলা পরিষদের প্রশাসক ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক ও বিশেষ অতিথি হিসেবে জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সালেকুজ্জামান চৌধুরী রাজিব ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জীবন আমীর, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জামালপুর শাখার সভাপতি শাহাবুল আকন্দ, সাবেক সভাপতি মো: আনোয়ার হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।