চাটখিল-সোনাইমুড়ী ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত
Printed Edition
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মাল্টিপারপাস হলে গত ২৬ জানুয়ারি সন্ধ্যায় কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চাটখিল ফোরামের সভাপতি অধ্যাপক নুর নবী মানিকের সভাপতিত্বে ঢাকার চাটখিল-সোনাইমুড়ী ফোরামের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত নোয়াখালী-১ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো: ছাইফ উল্যাহ।
বিশেষ অতিথি ছিলেন- নোয়াখালী জেলা নায়েবে আমির মাওলানা সাইয়েদ আহমেদ, নোয়াখালী জেলা সহকারী সেক্রেটারি ও নোয়াখালী-১ আসনের আসন পরিচালক মাওলানা দেলওয়ার হোসেন, আইকাব কোম্পানির ম্যানিজিং ডাইরেক্টর মোহাম্মদ উল্লাহ এমএসসি, ইসলামী ব্যাংক হাসপাতালের সুপার ডা: হারুন অর রশিদ, চাটখিল উপজেলা আমির মাওলানা মহিউদ্দিন হাসান, সোনাইমুড়ী উপজেলা আমির হানিফ মোল্লা, ঢাকার সোনাইমুড়ী ফোরামের সভাপতি মাওলানা হিফজুর রহমান। বিজ্ঞপ্তি।