মধুপুরে উপজেলা ছাত্রলীগ নেতা গ্রেফতার
Printed Edition
মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের মধুপুরে উপজেলা ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে মধুপুর থানা পুলিশ। গত রোববার রাত ২টার সময় উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের চাপড়ী বাজারসংলগ্ন দড়িহাতীল এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো: সাজ্জাদুর রহমান সাগর উপজেলা ছাত্রলীগের সদস্য ও দড়িহাতীল গ্রামের আব্দুল কদ্দুস মাস্টারের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, সাগরকে এর আগেও গ্রেফতার করা হয়েছিল।
মধুপুর থানার ওসি জাফর ইকবাল জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একজন সক্রিয় সদস্য হিসেবে অপারেশন ডেভিলহান্ট ফেইস-২ এর আওতায় তাকে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।