চুয়েট ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

Printed Edition
artho-4
চুয়েট ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষক ও কর্মকর্তাদের সংগঠন চুয়েট ক্লাবের ইফতার মাহফিল ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ৩ মার্চ সন্ধ্যায় চুয়েটের টিএসসিতে চুয়েট ক্লাব কর্তৃক আয়োজিত ‘ইফতার মাহফিল ২০২৬’-এ প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভিসি অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়েট ক্লাবের সভাপতি ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. এ এইচ রাশেদুল হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন চুয়েট ক্লাবের সাধারণ সম্পাদক ও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নিপু কুমার দাশ। অনুষ্ঠানে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন চুয়েট কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিন মাওলানা মুহাম্মদ মফিজুর রহমান। বিজ্ঞপ্তি।