ইসলামী ব্যাংক-রিয়া রেমিট্যান্স উৎসবে মোটরসাইকেল জিতলেন রেনু বেগম

Printed Edition
artho-1
ইসলামী ব্যাংক-রিয়া রেমিট্যান্স উৎসবে মোটরসাইকেল জিতলেন রেনু বেগম

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে ‘রিয়া মানি ট্রান্সফার’-এর মাধ্যমে রেমিট্যান্স পাঠিয়ে চতুর্থ মোটরসাইকেলটি জিতে নিয়েছেন শরীয়তপুরের নড়িয়া শাখার গ্রাহক রেনু বেগম। ইতালি প্রবাসী মাসুম হোসাইনের পাঠানো ৮৫ হাজার ৩০০ টাকা রেমিট্যান্সের বিপরীতে ডিজিটাল র‌্যাফেল ড্র’র মাধ্যমে তিনি এই পুরস্কার লাভ করেন। বুধবার ইসলামী ব্যাংক টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ডিজিটাল ড্র সম্পন্ন করেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো: আলতাফ হুসাইন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ফরেন রেমিট্যান্স সার্ভিসেস ডিভিশন প্রধান মো: মোতাহার হোসেন মোল্লা, ওভারসিজ ব্যাংকিং ডিভিশন প্রধান মোহাম্মদ শাহাদাত হোসেন এবং রিয়া মানি ট্রান্সফার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার রাশেদুল ইসলাম তালুকদার। উল্লেখ্য, পবিত্র মাহে রমাজান উপলক্ষে ইসলামী ব্যাংকে ‘রিয়া মানি ট্রান্সফার’-এর মাধ্যমে ক্যাশ রেমিট্যান্স গ্রহীতাদের জন্য মাসব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়েছে। আগামী ১৮ মার্চ ২০২৬ পর্যন্ত চলা এই অফারে প্রতি ব্যাংকিং কর্মদিবসে (রবি থেকে বৃহস্পতিবার) একজন ভাগ্যবতী গ্রাহক ডিজিটাল ড্র’র মাধ্যমে মোটরসাইকেল জেতার সুযোগ পাবেন। ক্যাম্পেইন চলাকালীন ২০টি মোটরসাইকেল ছাড়াও রেমিট্যান্স গ্রাহকদের জন্য রয়েছে আকর্ষণীয় কমন গিফট। বিজ্ঞপ্তি।