কেন্দ্র দখল করে সিল মারার দিন ভুলে যান : খুলনা রেঞ্জ ডিআইজি

Printed Edition
bangla-7
কেন্দ্র দখল করে সিল মারার দিন ভুলে যান : খুলনা রেঞ্জ ডিআইজি

খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক পিপিএম বলেছেন, ভোট কেন্দ্র দখল করে সিল মারার দিন ভুলে যান। সবাই নির্বিঘেœ ভোট দিবেন। কোনো অনিয়মের চেষ্টা হলে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে। কোনো প্রকার অনিয়ম সহ্য করা হবে না। পুলিশ কাউকে সমর্থনও করবে না আবার কাউকে অসমর্থনও করবে না। পুলিশ শুধুমাত্র সুষ্ঠু ভোট সমর্থন করবে, কারো দ্বারা প্রভাবিত হবে ন। মঙ্গলবার সকালে নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ডিআইজি জানান, পুলিশ কোনো প্রার্থী বা দলের পক্ষে কাজ করবে না। পুলিশের একমাত্র অবস্থান থাকবে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের পক্ষে। তিনি বলেন, নড়াইল হিন্দু অধ্যুষিত এলাকা হওয়ায় সংখ্যালঘু ভোটারদের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। ভোটের আগে ও পরে যেকোনো পরিস্থিতিতে জনগণের নিরাপত্তায় পুলিশ প্রস্তুত রয়েছে। ডিআইজি রেজাউল হক আশা প্রকাশ করে বলেন, এবার শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। এ সময় উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী, রকিবুল হাসান, সহকারী পুলিশ সুপার রাফিউর রহমান, রবিন হালদারসহ গণমাধ্যমকর্মীরা। নড়াইল প্রতিনিধি।