মার্কিন হামলায় ইরানি জাহাজডুবিতে চাপে পড়বেন মোদি
Printed Edition
ব্লুমবার্গ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে ভারতের ক্যালিব্রেটেড বা হিসাব-কিতাব করা অবস্থানকে নাড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কার উপকূলের কাছে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানি যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার ঘটনা। এতে নয়াদিল্লির সরকার চাপে পড়তে পারে। ব্লুমবার্গ ইকোনমিকসের ভূরাজনৈতিক অর্থনীতি বিশ্লেষক চেতনা কুমার ও অ্যাডাম ফারার গতকাল বৃহস্পতিবার লিখেছেন, ‘এই ঘটনা ওয়াশিংটনের সাথে টানাপড়েনের ঝুঁকি তৈরি করছে এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের জন্য ঘরোয়া অস্বস্তির কারণ হতে পারে।’ তারা বলেন, জাহাজটিতে হামলার ঘটনা অস্বস্তিকর দৃষ্টান্ত স্থাপন করেছে এবং যুদ্ধ নিয়ে ভারত ও শ্রীলঙ্কা দুই সরকারের ওপরই রাজনৈতিক চাপ বাড়িয়েছে। তবে এটিকে দণি এশিয়ায় সংঘাত বিস্তারের ইঙ্গিত হিসেবে তারা দেখছেন না।
ঐতিহাসিকভাবে তেহরানের সাথে সম্পর্ক থাকা সত্ত্বেও ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার স্পষ্ট নিন্দা না করায় দেশে সমালোচনার মুখে রয়েছে মোদি সরকার। আঞ্চলিক গুরুত্বপূর্ণ শক্তিগুলোর সাথে সম্পর্ক সামাল দেয়া, নাগরিকদের সুরা নিশ্চিত করা এবং জ্বালানি, নিরাপত্তা ও বিনিয়োগ স্বার্থ রা- এই জটিল ভারসাম্য রার কৌশলের অংশ হিসেবেই দিল্লি এগোচ্ছে বলে বিশ্লেষকরা উল্লেখ করেন।
যুক্তরাষ্ট্রের সাথে মোদির সম্পর্ক ইতোমধ্যে কঠিন শুল্ক আলোচনা এবং ট্রাম্প প্রশাসনের সাথে করা বাণিজ্য চুক্তি বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তায় পরীার মুখে রয়েছে। সাবমেরিন-সংক্রান্ত ঘটনাটি যেহেতু শ্রীলঙ্কার একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে ঘটেছে, তাই প্রকাশ্যে কিছুটা দূরত্ব বজায় রাখার সুযোগ পাচ্ছে নয়াদিল্লি। তবে ভারত ও শ্রীলঙ্কা যেখানে নিয়মিত যৌথ টহল পরিচালনা করে, সেই এলাকায় একটি মার্কিন সাবমেরিনের উপস্থিতি দিল্লির কৌশলগত মহলে উদ্বেগ বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।