সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

Printed Edition

সিলেট প্রতিনিধি

সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিককে (কালা মানিক) সেনাবাহিনীর একটি দল আটক করেছে। গতকাল বৃহস্পতিবার ভোরে সিলেট নগরীর সুবিদবাজারের বাসা থেকে তাকে আটক করা হয়।

আটকের পর সেনাবাহিনীর অভিযানকারী দল তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করে।

বিষয়টি নিশ্চিত করে এসএমপির উপকমিশনার সাইফুল ইসলাম নয়া দিগন্তকে বলেন, ‘সেনাবাহিনীর একটি দল বিএনপি নেতা আনোয়ার হোসেন মানিককে আটক করে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

মানিকের পরিবারের দাবি, রাত আনুমানিক ৩টার দিকে সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন মানিকের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে নিয়ে যান সেনাসদস্যরা।