আইসিসির কাঠগড়ায় কানাডা ক্রিকেট

Printed Edition

ক্রীড়া ডেস্ক

ক্রিকেট কানাডাকে ঘিরে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছে আইসিসির দুর্নীতি দমন ইউনিট (আকসু)। ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হয়ে যাওয়া টি-২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে কানাডার একটি ম্যাচকে কেন্দ্র করে এই অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক ও ঘরোয়া পর্যায়ে আইসিসির দুর্নীতি দমনবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ক্রিকেট কানাডার বিরুদ্ধে।