চট্টগ্রাম স্কুল জয়ী
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
দিনাজপুরে অনুষ্ঠিতব্য ৫৪তম শীতকালীন জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতায় হকিতে দ্বিতীয় খেলায় চট্টগ্রাম মিউনিসিপ্যাল স্কুল (বকুল অঞ্চল) ১-০ গোলে হারায় ঢাকা আরমানিটোলা গভর্নমেন্ট হাই স্কুলকে (পদ্ম অঞ্চল)। খেলার ১৫ মিনিটে আরবি আরাফাত জয় সূচক গোলটি করেন। দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে চট্টগ্রামের স্কুলটি ও রাজশাহী পুলিশ লাইন স্কুল (চাঁপা) যৌথভাবে তালিকার শীর্ষে রয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে লড়বে দল দুটি।