প্রশ্নোত্তর
Printed Edition
প্রশ্ন : আমি কিছু দিন ধরে কোষ্ঠকাঠিন্যে ভুগছি। আমি মলত্যাগ করার পর পানি ও ঢিলা উভয়ই ব্যবহার করি। কিন্তু পবিত্র হওয়ার পর হাঁটা চলা বা বায়ু ত্যাগ করলে বা বসলে মনে হয় কিছু একটা বের হলো। চেক করার পর দেখি হলুদ দাগ, এটি প্রায়ই হয়। গরমকালে ঘাম হলে এই দাগ আন্ডারওয়্যারেও আসে। আবার পায়খানা চেপে রাখলেও এই দাগ দেখা যায়। আমার বাবা এটি পাত্তা দিতে নিষেধ করেছেন। আমার এটি ধোয়ার সময় নেই, আমি একজন ছাত্র। এই দাগের কারণে কি আমার শরীর বা কাপড় অপবিত্র হবে? এটি প্রায়ই হয়, তার মানে কি এটি মাফ? মাফ হলে কাপড় বা শরীর ধোয়ার প্রয়োজন আছে কি? এর কারণে সালাত আদায় করতে পারছি না।
উত্তর : শুধু একটি দাগ পরিমাণ নাপাক হলে সেটি নামাজের জন্য প্রতিবন্ধক নয়, এতটুকু পরিমাণ ক্ষমাযোগ্য। সুতরাং আপনার নামাজ পড়তে কোনো সমস্যা নেই। আর এই সমস্যা সমাধানের জন্য একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন, যাতে হৃদয়ে প্রশান্তি আসে।
-ফতোয়া বিভাগ, আস সুন্নাহ ট্রাস্ট