হত্যা চেষ্টা থেকে বেঁচে গেলেন জম্মু-কাশ্মিরের ফারুক আব্দুল্লাহ

Printed Edition

এনডিটিভি

জম্মু ও কাশ্মিরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ আততায়ীর গুলি থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। ন্যাশনাল কনফারেন্সের এই সভাপতির ওপর বুধবার সন্ধ্যায় একটি বিয়ের অনুষ্ঠানে খুব কাছ থেকে গুলি চালানো হয়। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে হামলাকারী একেবারে কাছ থেকে (পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ) তাকে গুলি করেন।

সেসময় নিরাপত্তার দায়িত্বে থাকা এক কমান্ডো আততায়ীকে ধাক্কা দিয়ে ফেলে দিলে প্রাণে বেঁচে যান বর্ষীয়ান এই নেতা। ‘জেড প্লাস’ নিরাপত্তা পাওয়া ফারুক আব্দুল্লাহর কয়েক হাত দূরত্বের মধ্যে চলে গিয়েছিলেন হামলাকারী কমল সিং জামওয়াল। তিনি গুলি চালিয়েও দিয়েছিলেন। তবে সেটি ল্যভ্রষ্ট হলে ফারুক আব্দুল্লাহ অত থাকেন। নিরাপত্তারীরা হামলাকারীকে আটক করে।

গ্রেটার কৈলাস এলাকায় ওই বিয়ে বাড়ির একটি নাটকীয় ভিডিওতে দেখা গেছে, আততায়ী জম্মু ও কাশ্মিরের এই নেতার মাত্র কয়েক পা পেছনে ছিলেন এবং তার হাত আব্দুল্লাহর কাঁধ বরাবর তাক করা ছিল। তিনি গুলি ছুড়লেও ন্যাশনাল সিকিউরিটি গার্ডের কমান্ডোরা তাকে ধাক্কা দেন। ফলে গুলিটি ল্যভ্রষ্ট হয় এবং আব্দুল্লাহ অল্পের জন্য বেঁচে যান।

ঘটনাস্থলের ভিডিওতে দেখা গেছে, ধরা পড়ার পরপরই উপস্থিত জনতা তাকে গণপিটুনি দিচ্ছে। গ্রেফতারের পর একটি ভিডিওতে দেখা যায়, ওই আততায়ী একটি চেয়ারে বসে পুলিশকে বলছে, তিনি জম্মুর পুরানা মান্ডির বাসিন্দা। ৬৫ বছর বয়সী ওই ব্যক্তির মধ্যে কোনো বিকার দেখা যায়নি। তার ভাষ্য, গত ২০ বছর ধরে তিনি এই মুহূর্তটির জন্য অপো করছিলেন।