অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি: বাংলাদেশ ও বিশ্বপরিচয়-পর্বসংখ্যা-৮০

চতুর্থ অধ্যায় : বাংলাদেশের অর্থনীতি

Printed Edition
sylbus-4
অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি: বাংলাদেশ ও বিশ্বপরিচয়-পর্বসংখ্যা-৮০

মুহাম্মদ মিজানুর রহমান

সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর

সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ‘চতুর্থ অধ্যায়: বাংলাদেশের অর্থনীতি’ থেকে আরো ৪টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।

৭। ২০০৪-২০০৫ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন-

ক. ৩ লাখ ৭০ হাজার ৭০৭ কোটি টাকা

খ. ৪ লাখ ৭০ হাজার ৭০৭ কোটি টাকা

গ. ৩ লাখ ৭৫ হাজার ৭০৭ কোটি টাকা

ঘ. ৩ লাখ ৭০ হাজার ৮০৭ কোটি টাকা

৮। ২০১২-২০১৩ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন-

ক. ১০ লাখ ৩৭ হাজার ৯৮৭ কোটি টাকা

খ. ৭ লাখ ৯০ হাজার ৫৭১ কোটি টাকা

গ. ৬ লাখ ৯৫ হাজার ৫৭১ কোটি টাকা

ঘ. ৬ লাখ ৯০ হাজার ৫৭০ কোটি টাকা

৯। দেশে উৎপাদন বাড়লে কী হবে?

ক. দারিদ্র্য বেড়ে যাবে খ. বেকারত্ব বাড়বে

গ. মানুষের ক্রয়ক্ষমতা বাড়বে

ঘ. কর্মসংস্থনের সুযোগ কমবে

১০। প্রবৃদ্ধির সূচক কখন এগিয়ে যাবে?

ক. মানুষের ক্রয়ক্ষমতা বাড়ার সাথে সাথে জনসংখ্যার বৃদ্ধির হারকে নিয়ন্ত্রণ করলে

খ. মানুষের ক্রয়ক্ষমতা বাড়ার সাথে জনসংখ্যার বৃদ্ধির হার বাড়লে

গ. মানুষের ক্রয়ক্ষমতা হ্রাসের সাথে সাথে জনসংখ্যার বৃদ্ধির হার বাড়লে

ঘ. মানুষের ক্রয়ক্ষমতা হ্রাসের সাথে সাথে জনসংখ্যার বৃদ্ধির হারকে নিয়ন্ত্রণ করলে

উত্তর : ৭। ক, ৮। ক, ৯। গ, ১০। ক।