যমুনেশ্বরীর বালু উত্তোলন, হুমকিতে বসতবাড়ি ও জমি

Printed Edition

মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা

রংপুরের মিঠাপুকুর উপজেলার যমুনেশ্বরী নদী থেকে দিন-রাত অবৈধভাবে বালু উত্তোলন চলছে। যে কারণে নদীতীরবর্তী চর তরফসাদী, পলিপাড়ারচর, হরেকৃষ্ণপুর ও মাঝিপাড়া গ্রামের বসতভিটা ও ফসলি জমি ভাঙনের হুমকিতে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, রহস্যজনক কারণে প্রশাসন এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে।

সরেজমিন দেখা যায়, তরফসাদী এলাকায় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সংগঠিতভাবে নদী থেকে বালু উত্তোলন করছেন। এতে যমুনেশ্বরীর তীর ভাঙন তীব্র হওয়ায় আটপুনিয়া এলাকার বেশ কিছু জমি ঝুঁকির মুখে পড়েছে। স্থানীয়রা জানান, বারবার অভিযোগ করেও কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ বলেন, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।