বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের আনন্দ ভ্রমণ
Printed Edition
ঢাকার কেরানীগঞ্জে আঁটি শ্যামল বাংলা রিসোর্ট সেন্টারে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন রুপা’স ভিশন ফর এক্সেপশনাল লাইভসের উদ্যোগে বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল থেকে উপজেলার আঁটি এলাকার সবুজ শ্যামল রিসোর্ট সেন্টারে দিনব্যাপী এই আয়োজন করা হয়।
এতে শিশুদের আনন্দ ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন স্পোর্টস ইভেন্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্যাশন শো এবং বিশেষ আকর্ষণ হিসেবে জাদু প্রদর্শনীর আয়োজন করা হয়। এ ছাড়া পিকনিকে অংশগ্রহণকারী সব শিশু-কিশোরকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে রুপা’স ভিশন ফর এক্সেপশনাল লাইভসের পক্ষ থেকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের লালন-পালন ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি হিসেবে তিনজন অভিভাবক ও কেয়ারগিভারকে সম্মাননা দেয়া হয়। বিজ্ঞপ্তি।