আইআইইউসিতে বার্ধক্য প্রবণতা ও স্বাস্থ্যসেবা চাহিদা নিয়ে সেমিনার
Printed Edition
বিশ্বজুড়ে মানুষের আয়ু বৃদ্ধির ফলে বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি এবং বাংলাদেশে স্বাস্থ্যসেবার ক্রমবর্ধমান চাহিদা নিয়ে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে ‘গ্লোবাল এইজিং ট্রেন্ডস অ্যান্ড হেলথকেয়ার নিডস ইন বাংলাদেশ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত সেমিনারে আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আকতারুজ্জামান খানের সভাপতিত্বে মূল আলোচক ছিলেন বাংলাদেশী বংশোদ্ভূত লন্ডনপ্রবাসী অধ্যাপক ড. হাফিজ তারেক আবদুল্লাহ খান। এ সময় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আইআইইউসির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী বলেন, বয়স্ক জনগোষ্ঠীর দ্রুত বৃদ্ধি বাংলাদেশে স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষা ব্যবস্থার ওপর নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করছে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আ ন ম শামসুল ইসলাম, আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. শাহ মুহাম্মদ ছানাউল করিম ও ড. মোহাম্মদ মনজুর আলম, হোক্কাইডো ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট স্কুল অব মেডিসিনের অধ্যাপক ড. এ বি এম আলাউদ্দিন চৌধুরী, ডেমোগ্রাফি অ্যান্ড হেলথ উইংয়ের যুগ্ম পরিচালক মোস্তফা আশরাফুজ্জামানসহ বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানরা। বিজ্ঞপ্তি।