হোসেনপুরে স্বর্ণের দোকানে চুরি
Printed Edition
হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পৌর সদর বাজারের স্বর্ণপট্টির লাকি স্বর্ণ শিল্পালয়ের মূল্যবান মালামাল ও নগদ টাকা চুরি হয়ে গেছে। দোকানের কর্মকার বাদল মীর জানান, গতকাল মঙ্গলবার দিনের কোনো এক সময় একদল দুরবৃত্ত দোকানের বেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করে ৩৫ ভরি রুপাসহ নগদ অর্ধলক্ষাধিক টাকা নিয়ে পালিয়ে যায়।
পরে দোকানের মালিক শহীদ মীর দোকান খুলে ড্রয়ার ভাঙ্গা ও দোকানের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি চুরির বিষয়টি নিশ্চিত হয়েছেন। দোকানের কর্মকাররা জানান, দোকানের মূল ভল্টে গয়না ছিল চোরেরা ভেতরের রুমের দরজা খুলতে পারেনি, সেটি খুলতে পারলে সর্বনাশ হয়ে যেত।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ওসি রাশেদুল ইসলাম জানান, তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।