ক্র্যাব স্পোর্টস ফ্যাস্টিভালের উদ্বোধন
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে গতকাল উদ্বোধন হয়েছে ক্র্যাব ফ্যাস্টিভাল-২০২৫। ক্র্যাব মিলনায়তনে এর উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এতে উপস্থিত সভাপতি ছিলেন ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল। বিশেষ অতিথি ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, ক্র্যাব সদস্যরা শুধু রিপোর্টিংয়ে ব্যস্ত থাকেন না, খেলাধুলায়ও সমানভাবে পারদর্শী। ক্র্যাব সেই ঐতিহ্য ধরে রাখায় কার্যনির্বাহী কমিটিকে ধন্যবাদ জানান তিনি। এবারের ফ্যাস্টিভাল দাবা খেলার মাধ্যমে শুরু হয়। এর পর রয়েছে ক্যারম, তাসসহ বিভিন্ন ইনডোর গেমস। সবশেষ আকর্ষণ ক্রিকেট ও ফুটবল।