চুয়েটে কর্মকর্তা সমিতির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Printed Edition

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কর্মকর্তা সমিতির উদ্যোগে ‘রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভিসি অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া। এতে বিশেষ অতিথি ছিলেন শিক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ। সভাপতিত্ব করেন কর্মকর্তা সমিতির সহসভাপতি সৈয়দ মো: জিল্লুর রহমান। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো: মকবুল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির দফতর-সম্পাদক মোহাম্মদ নুর নেওয়াজ। এতে মুখ্য আলোচক ছিলেন চুয়েট কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ কারি মাওলানা নুরুল্লাহ। বিজ্ঞপ্তি।