এইচএসসি পরীক্ষার প্রস্তুতি : হিসাববিজ্ঞান প্রথম পত্র
প্রথম অধ্যায় : হিসাববিজ্ঞান পরিচিতি
Printed Edition
মোহাম্মদ জয়নাল আবেদীন
সহকারী অধ্যাপক
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা।
সুপ্রিয় এইচএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের হিসাববিজ্ঞান প্রথম পত্র বিষয়ের ‘প্রথম অধ্যায় : হিসাববিজ্ঞান পরিচিতি’ থেকে আরো ১২টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
২৪.কোনটির ওপর ভিত্তি করে বর্তমান হিসাব ব্যবস্থা বিবর্তিত হয়েছে?
(ক) হিসাবরক্ষণের সত্তা নীতি (খ) পূর্ণ প্রকাশ নীতি
(গ) মালিকানা সত্তা বিবরণী (ঘ) দুতরফা দাখিলা পদ্ধতি
২৫.“সকল প্রকার আর্থিক লেনদেন লিপিবদ্ধ করার বিজ্ঞানকে হিসাববিজ্ঞান বলা হয়।”- উক্তিটির প্রবক্তা কে?
(ক) আর.এন. কার্টার
(খ) মনীষী গর্ডন শিলিংলো
(গ) অধ্যাপক জে. বেটি
(ঘ) ফ্রান্সিস ডব্লিউ.প্রিক্সলি
২৬. বিশ্লেষণ পর্ব বলা হয় কোন সময়কালকে?
(ক) ১৭০০ থেকে ১৮০০ সাল পর্যন্ত
(খ) ১৭০০ থেকে ১৮৫০ সাল পর্যন্ত
(গ) ১৮০০ থেকে ১৯০০ সাল পর্যন্ত
(ঘ) ১৮০০ থেকে ১৯৫০ সাল পর্যন্ত
২৭. হিসাববিজ্ঞানের ব্যবস্থাপকীয় কার্যবলি কোনটি?
(ক) শ্রেণিবদ্ধকরণ
(খ) গাণিতিক শুদ্ধতা যাচাই
(গ) কর নির্ণয়
(ঘ) পণ্য মূল্য নির্ধারণ
২৮. আর্থিক তথ্য বিশ্লেষণের মাধ্যমে কোনটি জানা যায়?
(ক) তারল্য অনুপাত
(খ) শেয়ারহোল্ডারদের লভ্যাংশ
(গ) পণ্যওয়ারী ফলাফল
(ঘ) বোনাস শেয়ারের পরিমাণ
২৯. প্রতিটি লেনদেনের কয়টি পক্ষ নির্ধারণ করা যায়?
(ক) ২টি (খ) ৩টি
(গ) ৪টি (ঘ) ৬টি
৩০. 'ঈড়হাবহঃরড়হ' শব্দটির অর্থ কী?
(ক) ধারণা (খ) প্রথা
(গ) পদ (ঘ) ব্যাপ্তি
৩১. কারবারে মূলধন সরবরাহ করে কে?
(ক) ব্যবস্থাপনা কর্তৃপক্ষ
(খ) অভ্যন্তরীণ নিরীক্ষক
(গ) কর্মচারীবৃন্দ
(ঘ) মালিক পক্ষ
৩২. কারবার প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্য কী?
(ক) গ্রাহক সেবা বৃদ্ধি করা (খ) মুনাফা অর্জন করা
(গ) জালিয়াতি দূর করা
(ঘ) শ্রমিকদের অবনতি দূর করা
৩৩. হিসাববিজ্ঞান বলতে আভিধানিক অর্থে কী বোঝায়?
(ক) আর্থিক লেনদেন সম্পাদন (খ) গণনা সম্পর্কিত বিজ্ঞান
(গ) ব্যবসায়ের পরিধি বৃদ্ধি (ঘ) প্রযুক্তির আধুনিক ব্যবহার
৩৪.হিসাববিজ্ঞানকে সামাজিক বিজ্ঞান বলার যৌক্তিকতা কোনটি?
(ক) লেনদেন হিসাবভুক্তিতে দ্বৈতসত্তা নীতি অনুসরণ করা
(খ) হিসাবে আধুনিক প্রযুক্তির ব্যবহার করা
(গ) অনাদায়ী পাওনা সঞ্চিতি তহবিল গঠন করা
(ঘ) সামাজিক কর্মকাণ্ড সম্পাদন করা
৩৫. হিসাববিজ্ঞান কার্যক্রম কতগুলো বিশেষ নীতি ও পদ্ধতির সমন্বয়ে উদ্দেশ্য সাধন করে থাকে। এ দিকটি বিবেচনায় হিসাববিজ্ঞানকে কী নামে অভিহিত করা হয়?
(ক) কলা (খ) যুক্তিবিদ্যা
(গ) ব্যবস্থাপনা (ঘ) সামাজিক বিজ্ঞান
উত্তর : ২৪. ঘ, ২৫. ঘ,২৬. ঘ, ২৭. ঘ, ২৮. ক, ২৯. ক, ৩০. খ, ৩১. ঘ, ৩২. খ, ৩৩. খ, ৩৪. ঘ, ৩৫. ক।