সিটিজেনস ব্যাংক এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিষ্ট্রিবিউশনের মধ্যে সমঝোতা চুক্তি

Printed Edition

সম্প্রতি রাজধানী ঢাকার কাওরানবাজার তিতাস ভবনে সিটিজেন্স ব্যাংক পিএলসি এবং তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্টিবিউশন পিএলসির মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সিটিজেনস ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন এবং তিতাস গ্যাস টিঅ্যান্ডডি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজের উপস্থিতিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সিটিজেন্স ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: আবদুল লতিফ এবং তিতাস গ্যাসের কোম্পানি সচিব মো: লুৎফুল হায়দার মাসুম। এ সময় অনুষ্ঠানে সিটিজেনস ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো: মোস্তাফিজুর রহমান, তিতাস গ্যাসের মহাব্যবস্থাপক মো: মহিউদ্দীন মোল্লা, উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ ইউসুফসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।