জেলায় জেলায় গণহত্যা দিবস পালন
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
সারা দেশে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, শোকসভা ও শহীদদের স্মরণসভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে শহীদদের রূহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান হয়। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে দেশের জনগণের উপর নির্মম হত্যাকাণ্ড চালায় পাকিস্তানি সামরিক বাহিনী। সেই থেকে ২৫ মার্চ রাতকে কাল রাত আখ্যা দিয়ে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: মেনহাজুল আলম; জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত হোসেন মানু; জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা: নাজমা নাহার; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদুর রহমান।
কুড়িগ্রাম প্রতিনিধি জানান, কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুদরত-এ-খুদা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মুক্তারুজ্জান, ডেপুটি সিভিল সার্জন ডা: আ. ন ম মোহায়মেন, বীর প্রতীক আব্দুল হাই, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তফাফিজার রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জামায়াতের জেলা সেক্রেটারি নিজাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান প্রমুখ।
নীলফামারী প্রতিনিধি জানান, নীলফামারীতে গণহত্যা দিবস পালন হয়েছে। গতকাল সকালে নীলফামারী সরকারি কলেজ বদ্ধভূমিতে শহীদদের স্মরণে প্রথমে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এরপর পুলিশ সুপার শেখ জাহেদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ, নীলফামারী সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন সরকারি দফতর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
গোমস্তাপুর (চাঁপাই নবাবগঞ্জ) সংবাদদাতা জানান, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা সম্পর্কে স্মৃতিচারণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা। আরো বক্তব্য রাখেন গোমস্তাপুরের ওসি আব্দুল বারিক, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ওয়াসিম আকরাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাকলাইন হোসেন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম প্রমুখ। আলোচনা শেষে ২৫ মার্চ গণহত্যায় শহীদদের স্মরণে মুনাজাত করা হয়।
লালমোহন (ভোলা) সংবাদদাতা জানান, ভোলার লালমোহনে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেকের সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা মো: মাসদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির সভাপতি মো: জাফর ইকবাল প্রমুখ।