অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের এজিএম অনুষ্ঠিত

Printed Edition

অ্যাসোসিয়েশন অব টেলিভশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)-এর ৯ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল হোটেল শেরাটন, বনানী, ঢাকা অনুষ্ঠিত হয়। অ্যাটকোর সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।

সভায় উপস্থিত ছিলেন এনটিভির চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী, ইটিভির চেয়ারম্যান আব্দুস সালাম, বাংলা ভিশন টিভির চেয়ারম্যান আব্দুল হক, আরটিভির ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক টিপু আলম মিলন, ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী, দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান প্রমুখ।

সভাপতি বলেন, আমি আশাকরি মিডিয়া নিরপেক্ষভাবে তাদের আবেগ নয় বিবেককে প্রাধান্য দিয়ে স্বাধীন চিন্তাভাবনা ও মত প্রকাশের অধিকারের জন্য সচেষ্ট থাকবে। সভাপতি সকলকে সম্মিলিতভাবে দেশ গড়ার কাজে ভূমিকা রাখার আহ্বান জানান। সভায় উপস্থিত সব সম্মানিত সদস্যগণ নিরপেক্ষভাবে নিজেদের দায়িত্ব পালনের বিষয়ে একমত পোষণ করেন এবং একটি সুন্দর বাংলাদেশ নির্মাণে নিজেদের বলিষ্ঠ ভূমিকা পালনে একাত্মবোধ হন। বিজ্ঞপ্তি।